• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

ভারত থেকে আসছে আরও ১৭ হাজার টন ডিজেল

অনলাইন ডেস্ক / / ১৪ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশ ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ৮ হাজার মেট্রিক টন ডিজেল গত শুক্রবার মধ্যরাতে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে। অবশিষ্ট ১৭ হাজার মেট্রিক টন ডিজেল চলতি মাসের বিভিন্ন ধাপে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ১৩১.৫ কিলোমিটার দীর্ঘ ‘বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন’-এর মাধ্যমে এই জ্বালানি তেল সরাসরি পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে সরবরাহ করা হচ্ছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশন ম্যানেজার কাজী মো. রবিউল আলম জানিয়েছেন, শুক্রবারের চালানের পর আগামী বৃহস্পতিবার থেকে পরবর্তী ৫ হাজার টনের পাম্পিং প্রক্রিয়া শুরু হবে। পাম্পিং শুরুর ৪ থেকে ৫ দিনের মধ্যে এই পরিমাণ ডিজেল দেশের ডিপোতে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, এই চালানের পর আরও দুটি ধাপে যথাক্রমে ৭ হাজার ও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। আমদানির এই নিয়মিত প্রক্রিয়ার ফলে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো ২৫ হাজার মেট্রিক টন ডিজেল সংগ্রহ করা সম্ভব হবে।

জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রবিউল আলম জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক। ফলে এই মুহূর্তে কোনো ধরনের সংকটের কোনো অবকাশ নেই। মূলত উত্তরাঞ্চলের জেলাগুলোতে কৃষিকাজ ও শিল্পোৎপাদনে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পার্বতীপুর ডিপোকে কেন্দ্র করে এই বিশেষ আমদানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাইপলাইনের মাধ্যমে তেল আনায় পরিবহন খরচ যেমন কমছে, তেমনি সময়েরও সাশ্রয় হচ্ছে।

উল্লেখ্য, গত মার্চ মাসে তিন দফায় মোট ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছিল। চাহিদার কথা বিবেচনায় রেখে এপ্রিলে সেই আমদানির পরিমাণ বাড়িয়ে ২৫ হাজার মেট্রিক টন করা হয়েছে। ভবিষ্যতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির এই পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category