• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ জ্বালানি সংকটে ১০০ ফ্লাইট বন্ধ করছে ভারত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ, আমাদের তেল রপ্তানি অব্যাহত: ইরান আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা ইসরাফিলের পোস্ট দেশে জাতীয় ন্যূনতম মজুরি থাকলেও এখনো মানসম্মত কাঠামো প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

রাত ১টার মধ্যে যেসব জেলায় ঝড়-বজ্রপাতের শঙ্কা

অনলাইন ডেস্ক/ / ১৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—দেশের ১১ জেলার ওপর দিয়ে রাতে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতও হতে পারে।

আজ শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্কবার্তায় এ তথ্য দেওয়া হয়।

বার্তায় বলা হয়—রাতের মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই দমকা বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এমন পরিস্থিতিতে ১১ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category