• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ জ্বালানি সংকটে ১০০ ফ্লাইট বন্ধ করছে ভারত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ, আমাদের তেল রপ্তানি অব্যাহত: ইরান আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা ইসরাফিলের পোস্ট দেশে জাতীয় ন্যূনতম মজুরি থাকলেও এখনো মানসম্মত কাঠামো প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

বিয়ে বাড়িতে খাবার সংকট নিয়ে বর-কনেপক্ষের সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্ক/ / ২৫ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে বাড়ির খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (০১ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার লস্করদী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানায়, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সাথে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের হাছেম আলীর ছেলে আল আমিনের বিয়ের অনুষ্ঠান চলছিল।

বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ হাজির হবার পর খাবার সংকট তৈরি হয়। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন-বরপক্ষ বেশী লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট তৈরি হয়েছে। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে নারী শিশুসহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়।

আহতদের মধ্যে মকবুল, ফরহাদ, মোক্তার, আঞ্জুমান ও চন্দ্রবান আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এই ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category