• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

হজ্ব পালন শেষে দেশে ফিরছেন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের ছোট ছাহেবজাদা মাওলানা হেদায়েত উল্লাহ্ খন্দকার

মোঃ আল আমিন, নিজস্ব প্রতিবেদক | / ৫৯ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

পবিত্র হজ্ব পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমিরে শরিয়ত, মাহতাবে তরিকত শাহসুফী আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার (মরহুম) পীর সাহেব হুজুরের ছোট ছাহেবজাদা, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হজরত মাওলানা আবু বকর মোঃ হেদায়েত উল্লাহ্ খন্দকার। তাঁর সুস্থ ও নিরাপদ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য ভক্ত, মুরিদান ও শুভানুধ্যায়ীরা।

দেশে ফেরার প্রাক্কালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আমিরে শরিয়ত, পীরে কামেল, শাহসুফী আলহাজ্ব হযরত মাওলানা আ. ন. ম. সাইফুর রহমান খন্দকার, পীর সাহেব, মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ, কুমিল্লা; আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হাবিবুল্লাহ্ সরকার, বাংলাদেশ নূরে মদিনা ছাত্র কাফেলার হাফেজ তানভীর আহম্মেদ আল হাবিবি ও ইয়াসিন আহম্মেদ আল হাবিবি প্রমুখ।

দরবারের আশেকিন ও ভক্তবৃন্দ জানান, মাওলানা হেদায়েত উল্লাহ্ খন্দকারের হজব্রত পালন ও সুস্থভাবে দেশে প্রত্যাবর্তন সমগ্র দরবারের অনুসারীদের জন্য আনন্দের সংবাদ। তাঁরা তাঁর নেক হায়াত, দ্বীনি খেদমতের আরও প্রসার এবং উম্মাহর কল্যাণে অব্যাহত ভূমিকার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।

এ সময় দরবার শরীফের খাদেম, মুরিদান ও শুভানুধ্যায়ীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সকলেই আশা প্রকাশ করেন যে, হজ্বের পবিত্র শিক্ষা ও আত্মিক প্রেরণা নিয়ে তিনি দ্বীনের খেদমতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আল্লাহ তায়ালা তাঁর হজ্ব কবুল করুন এবং তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও বরকতময় জীবন দান করুন—এ প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category