শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা নগরীর ইশ্বর পাঠশালায় আজ বিভিন্ন হিন্দু পাড়া-মহল্লা ও পূজামণ্ডপে শাড়ি, কাপড়সহ বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। নগরীর বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে পর্যায়ক্রমে এসব বস্ত্র বিতরণ করা হচ্ছে।
উদবাতুল বারী আবু জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাঁর এই মানবিক কার্যক্রম প্রতিবছর অব্যাহত থাকবে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখতে তিনি কাজ করে যেতে চান।
স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ দুর্গাপূজার আনন্দকে আরও অর্থবহ করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগকে মানবিক ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে দেখা হচ্ছে।
উদবাতুল বারী আবুর এ কার্যক্রমের মাধ্যমে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।