• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ
গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপি পেলে ব্রিফ করবে সরকার ইউপি নির্বাচনে সেনা মোতায়েন নয়, পরিস্থিতি জটিল হলে সিদ্ধান্ত পরিবর্তন: ইসি মাছউদ জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের, চুক্তি সই ‘ককরোচ জনতা পার্টি’ দমনে ‘লাল হিট জনতা পার্টি’ প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন যেভাবে করবেন এসএসসিতে দুই বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ সৌদি আরবে নজরুলের শিরশ্ছেদ, কী ঘটেছিল জানাল পরিবার জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে ছাই করা হবে: ইরান সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের

১-১ গোলে ড্র হয়েছে প্রীতি ম্যাচ, একাডেমির মান-উন্নয়নে সৌহার্দ্যপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজন অপরিহার্য

ক্রিড়া প্রতিবেদক / ২৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাফুফের ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্ত একাডেমি গুলোর মধ্যে ক্রীড়া বিনোদনের মান-উন্নয়নে সৌহার্দ্যপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজন অপরিহার্য বলে মন্তব্য করেছেন সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরন।

তিনি আজ বিকেলে ৩৯ নং ওয়ার্ডের সাগর পাড় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা বলেন।

ম্যাচে সবুজ জার্সির দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ও কমলা জার্সি পরিহিত চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি।
খেলা শুরুর প্রাক্কালে সাবেক ফিফা রেফারি ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক এবং একাডেমির পরিচালক আব্দুল হান্নান মিরন কে স্বাগতিক দঃ হালিশহর ফুটবল একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক ও জেনারেল সেক্রেটারি, ক্রীড়া সংগঠক সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, প্রাক্তন ফুটবলার মোঃ মামুন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জেনারেল ম্যানেজার ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষাসংগঠক এম বদিউর রহমান, ভারপ্রাপ্ত মাঠ সমন্বয়কারী মোঃ আমির হোসেন , সিনিয়র খেলোয়াড় মোঃ আইয়ুব খান প্রমুখ।

খেলা পরিচালনা করেন প্রাক্তন ফুটবলার ও রেফারি মোঃ ওমর ফারুক, সহকারী ছিলেন ইফতি এবং আরাফাত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category