• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবিদ্বারে এনসিপির কমিটি নিয়ে বিতর্ক: আন্দোলনের বিপক্ষে থাকা ছাত্রলীগ নেতা শুভ সিনিয়র যুগ্ম সচিব কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপি পেলে ব্রিফ করবে সরকার ইউপি নির্বাচনে সেনা মোতায়েন নয়, পরিস্থিতি জটিল হলে সিদ্ধান্ত পরিবর্তন: ইসি মাছউদ জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের, চুক্তি সই ‘ককরোচ জনতা পার্টি’ দমনে ‘লাল হিট জনতা পার্টি’ প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন যেভাবে করবেন এসএসসিতে দুই বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

দেবিদ্বারে এনসিপির কমিটি নিয়ে বিতর্ক: আন্দোলনের বিপক্ষে থাকা ছাত্রলীগ নেতা শুভ সিনিয়র যুগ্ম সচিব

কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রতিনিধি / ২১ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নবগঠিত উপজেলা কমিটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কমিটিতে সিনিয়র মুখ্য যুগ্ম সদস্য সচিব পদে সাবেক ছাত্রলীগ নেতা আহমেদ শুভকে অনুমোদন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকারী দল ও বিরুদ্ধী দলের নেতা কর্মীরা।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এনসিপির কেন্দ্রীয় সংসদ দেবিদ্বার উপজেলা কমিটি অনুমোদন দেয়। উক্ত কমিটিতে দেবিদ্বার উপজেলা সিনিয়র মুখ্য সচিব হিসেবে আহমেদ শুভর নাম প্রকাশ করা হয়।

অভিযোগ উঠেছে, আহমেদ শুভ আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্যের বিশ্বস্ত ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত এবং তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের বিপক্ষে সরাসরি মাঠে অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।আন্দোলন দমাতে তিনি ছাত্রলীগের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনায় গড়ে ওঠা একটি দলে এমন বিতর্কিত ব্যক্তির অনুপ্রবেশ মেনে নিতে পারছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলছে।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ডাক প্রতিদিনকে বলেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে মাঠে লাঠি হাতে দাঁড়িয়েছিল, তারা কীভাবে আজ এনসিপির উপজেলা কমিটিতে আসে। এটা শহীদদের রক্তের সাথে প্রহসন। এরা রাজপথে বড় কথা বলে আওয়ামী বিরুদ্ধী বললে ও বাস্তবে আওয়ামী লীগ পূর্নবাসনের দায়িত্ব নিয়েছে।

এনসিপি কুমিল্লা জেলা কমিটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হবে, অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category