• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ‘ধর্ম যায় না’ বলে ২২ উদাহরণ দিলেন রুমিন ফারহানা ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন বন্ধ মিলগুলো উৎপাদনমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ‘বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কি লাগে’ দেশের ইতিহাসে এই প্রথম কোনো বিশৃঙ্খলা ছাড়াই দুর্গোৎসব অনুষ্ঠিত হলো: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাজেকে গোলাগুলির ঘটনা, নিরাপদে গন্তব্যে ফিরেছেন পর্যটকরা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

জেলার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

উদ্ধারকাজ শেষে রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম সম্পন্ন করার পর আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে এ পথে ট্রেন চলাচল শুরু হয়।

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি নাঙ্গলকোট উপজেলার নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগির চাকা লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল অব্যাহত ছিল।

দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেলপথ সচল করতে উদ্ধার তৎপরতা শুরু হয়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। এরপর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করা হয়। পরে দুপুর ১২টা ২০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম রেলওয়ে জংশনে নিয়ে আসা হলে আপলাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এদিকে, দুর্ঘটনার সময় হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। পরে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে যান।

দুর্ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়।

এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, বিভাগীয় প্রকৌশলী আবু ইমতিয়াজ রাফি, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান।

তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বাসসকে বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায়   যাদের দায় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে রেলওয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category