• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় সরকারি রাস্তার জমি সংকুচিত করে পুকুর ভরাটের অভিযোগ, রাতে ফেলা হচ্ছে ইমারতের বর্জ্য দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক রাজশাহীতে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ‘ধর্ম যায় না’ বলে ২২ উদাহরণ দিলেন রুমিন ফারহানা ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন বন্ধ মিলগুলো উৎপাদনমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ‘বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কি লাগে’

কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা জেলা প্রতিনিধি / ২৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে।বুধবার (২১ অক্টোবর) বিকেলে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম বাবু, বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাদিক মামুন, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাসুদ, বর্তমান দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রধান সম্পাদক এম ফিরোজ, সাবেক সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, অর্থ সম্পাদক শাহ আলম শফি, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিডিয়া সিক্সেস এর অধিনায়ক আতিকুর রহমান, জার্নালিস্ট ইলেভেনের অধিনায়ক জহিরুল হক বাবু, ময়নামতি স্ট্রাইকারসের অধিনায়ক আজিজুল হক ও লালমাই রয়্যালসের অধিনায়ক আনোয়ার হোসেন।

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে ৬টি দলে কুমিল্লায় কর্মরত ১৪৭ জন সাংবাদিক অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category