• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
তাহসিফের বাবার বক্তব্যে মিললো চাঞ্চল্যকর তথ্য ডিভি লটারি নিয়ে এলো নতুন সিদ্ধান্ত জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড, হানিফের অর্ধেক সম্পত্তি জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্প উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী এলডিসি উত্তরণের সময় বাড়ল, মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ ব্যবসায়ীদের পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

এইচএসসির ফল নিয়ে নতুন তথ্য দিল শিক্ষা বোর্ড

অনলাইন ডেস্ক / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

এইচএসসি ও সমমানের ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভা কক্ষে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেদিন ফলাফলের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রাজধানী সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশের খবর জানিয়েছিল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- শিক্ষা প্রতিষ্ঠানগুলো https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবে।

প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তি আরো বলা হয়- https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও, পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে SMS প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। SMS-এর মাধ্যমে ফলাফল জানতে HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category