• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
তাহসিফের বাবার বক্তব্যে মিললো চাঞ্চল্যকর তথ্য ডিভি লটারি নিয়ে এলো নতুন সিদ্ধান্ত জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড, হানিফের অর্ধেক সম্পত্তি জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্প উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী এলডিসি উত্তরণের সময় বাড়ল, মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ ব্যবসায়ীদের পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

সিংগাইরে টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের অভিযোগে জরিমানা

মোঃ জিবন আহমেদ ফারুক / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশ ছাড়পত্র ছাড়া টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের অভিযোগে বি এস রি সাইক্লিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি পরিবেশ ছাড়পত্র ছাড়াই টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদন করছিল। এতে বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর বিধি ৮(১) অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশদূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category