• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
তাহসিফের বাবার বক্তব্যে মিললো চাঞ্চল্যকর তথ্য ডিভি লটারি নিয়ে এলো নতুন সিদ্ধান্ত জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড, হানিফের অর্ধেক সম্পত্তি জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্প উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী এলডিসি উত্তরণের সময় বাড়ল, মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ ব্যবসায়ীদের পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষণা: সভাপতি – আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নগরীর ইপিজেড থানাধীন কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বন্দর বিভাগের মোঃ সোহেল রানা বলেছেন , কমিউনিটির নাগরিকদের সামাজিক নিরাপত্তায় সকলের সহযোগিতা প্রয়োজন, নৈতিক দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিকোণে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি আজ বৃহস্পতিবার বিকেলে এলিট হলে ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত সভায় আরো বলেন, কিশোর গ্যাং – মাদক ও জুয়ার আসর বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সহ কমিউনিটি লিডারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এছাড়া কিছু অসাধু ব্যবসায়ী ও কোম্পানির চাকল হেলপার মূল সড়কের বেশ কিছু অংশে অনৈতিক গাড়ি রেখে ইপিজেড- পতেঙ্গায় যানযট সৃষ্টি করার অভিযোগ উঠেছে বলে মন্তব্য করেন।
সংগঠক মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএমপি পুলিশ বন্দর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম, ইপিজেড থানা পুলিশের ইনচার্জ মোঃ আতিকুর রহমান, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, কমিউনিটি পুলিশ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক বকুল, বিশিষ্ট সমাজসেবক নূরুজ্জামান, দিপিকা সংঘের সাধারণ সম্পাদক উত্তম কুমার শীল, শিক্ষক মোঃ ওসমান গনি, সংগঠক মোঃ মুজাদ বারেক, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, এডভোকেট মোঃ আবু হানিফ নিহার,অসীম চাকমা।

এছাড়া মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ শাহেদ, মোঃ আলী সাজু, মোঃ শরীফ, মোঃ নওশাদ,আর,জে রাসেল, যুবদলের আহ্বায়ক মোঃ হুসনী মোবারক রিয়াদ, ছাত্রদলের আকিব জাভেদ, সংগঠক ইকবাল হোসেন সুমন প্রমুখ।

পরিশেষে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি- মোঃ আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, সহ- সভাপতি মোঃ শাহেদ,সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নওশাদ, যুগ্ম সম্পাদক রিয়াদ এবং উপদেষ্টা পরিষদে- মাহাবুব এলাহী, নূরুজ্জামান, হাজী মুজিবুল হক বকুল, উত্তম কুমার শীল, ওসমান গনি, অসীম চাকমা সহ অন্যান্যদের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে কমিটির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category