• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
তাহসিফের বাবার বক্তব্যে মিললো চাঞ্চল্যকর তথ্য ডিভি লটারি নিয়ে এলো নতুন সিদ্ধান্ত জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড, হানিফের অর্ধেক সম্পত্তি জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্প উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী এলডিসি উত্তরণের সময় বাড়ল, মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ ব্যবসায়ীদের পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

কুমিল্লক জেলা প্রতিনিধি / ২৫ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তিনজনকে এবং জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা চারজন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের গোপালপুর বাজার থেকে কালিকাপুর বাজারগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় কালু মিয়ার ফসলি জমিসংলগ্ন সড়কের পাশ থেকে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দেবিদ্বার উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের ধলাহাঁস এলাকার জামিল হোসেন (৪২) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকার বাবুল মিয়া (৩৮)।

একই দিন বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. রফিকুল ইসলাম ও এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের হরিমঙ্গল লোহারপুল এলাকায় জামির রাহমানিয়া দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানার পশ্চিম পাশের পাকা সড়ক থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দুলালপুর ইউনিয়নের বাসিন্দা।

এদিকে, শুক্রবার (৩০ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি ফারুক আহম্মেদ (৩৪) কে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে সংশ্লিষ্ট মামলার পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category