• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪ কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) এর উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ তাহসিফের বাবার বক্তব্যে মিললো চাঞ্চল্যকর তথ্য ডিভি লটারি নিয়ে এলো নতুন সিদ্ধান্ত জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড, হানিফের অর্ধেক সম্পত্তি জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) এর উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / ২০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ,বন্দর-ইপিজেড ও পতেঙ্গা থানা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস ও অন্যান্য প্রতিযোগিতায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজ মাঠ এবং বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকের খেলোয়াড় বাছাই ও দল গঠন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর আওতায় থানা মাধ্যমিক শিক্ষা অফিস, বায়েজিদ, চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় ১০টি ইভেন্টে খেলোয়াড় বাছাই ও দল গঠন কার্যক্রম একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
উদ্ধোধন কালে আশরাফুল আলম বলেন,
তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তোমাদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করা, প্রতিভার বিকাশ ঘটানো এবং ক্রীড়াক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

মনে রাখবে, খেলাধুলা শুধু জয়-পরাজয়ের বিষয় নয়; খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী, পরিশ্রমী ও দায়িত্বশীল করে গড়ে তোলে। একজন ভালো খেলোয়াড় হতে হলে নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা, সততা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। তাই সবাই ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং নিজেদের সর্বোচ্চ দক্ষতা ও যোগ্যতা প্রদর্শনের চেষ্টা করবে।

তোমাদের হাত ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে—এটাই আমাদের প্রত্যাশা।

সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর খেলোয়াড় বাছাই ও দল গঠন কার্যক্রম সফল হোক—এই কামনা করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিউল আলম
থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বায়েজিদ বোস্তামী শিক্ষা থানা, চট্টগ্রাম।

এসময় উপস্থিত ছিলেন ইভেন্ট সমন্বয়কারী মোঃ ফরহাদ হোসেন চৌধুরী ক্রীড়া শিক্ষক বেপজা পাবলিক স্কুল, সদস্য শিক্ষক শিমুল তালুকদার ( পতেঙ্গা উচ্চ বিদ্যালয়) এবং দাবা ইভেন্ট বিচার এম বিএম মুক্তাদির আহমদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।

কাল ফুটবল ও ক্রিকেট ইভেন্ট বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category