• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সাংবাদিক ও কলামিস্ট মোঃ শাহজাহান বাশার কাচিসাইর আলোর দিশারি উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘লাল মিয়া মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা’ মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি বুড়িচংয়ে এডভোকেট ফজলুল হককে সংবর্ধনা, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম নির্মাণে এক লাখ টাকা অনুদান ঘোষণা দাউদকান্দিতে বাসে মিলল ২০ হাজার ইয়াবা, আটক ১ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫, শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১ উপকারের প্রতিদান যখন অবহেলা, তখন নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে বড় জবাব, মওদুদ আব্দুল্লাহ শুভ্র যবিপ্রবি ফিল্ম সোসাইটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি সামিউল, সম্পাদক শ্রেয়া হোমিও চিকিৎসক নাসির উদ্দিনের মৃত্যুতে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের গভীর শোক প্রকাশ চন্দ্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি / ৩৩ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটককৃত আসামীরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. নাহিদ (২৬) এবং একই উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহিরগোড়া এলাকার আব্দুর রহিম মুন্না (২৬)।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল টোল প্লাজায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে রোগী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সসহ দুই যুবককে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category