• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হারুন উর রশীদ আটক গ্রেফতার ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ফ্যাসিস্ট আমলের মেয়র সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট রাজধানীর ৩০০ ফিট সড়কে ডাকাতির খবর ভিত্তিহীন: ডিএমপি হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

ফ্যাসিস্ট আমলের মেয়র সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে আবদুল মোতালিব  (১৪) নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের দ্বিতীয় দফায়  পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাত দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। একই দিন এ মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

মামলার এজাহার থেকে জানা যায়, জুলাই আন্দোলনকালে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব। আন্দোলন চলাকালে  তার বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়। এতে মারা যায় তিনি।

ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকন  ২৯ নম্বর আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category