• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ
সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হারুন উর রশীদ আটক গ্রেফতার ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ফ্যাসিস্ট আমলের মেয়র সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট রাজধানীর ৩০০ ফিট সড়কে ডাকাতির খবর ভিত্তিহীন: ডিএমপি হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গা জেনোসাইড – মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর জেনোসাইড বা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। জেনোসাইডের দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে আইসিজের রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে এটিই যুক্তরাজ্যের প্রথম শাস্তিমূলক পদক্ষেপ।

নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, জেনোসাইডের মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় নিজেদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের সময় দেশটির সেনাপ্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী। ২০২১ সালেই তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অবিলম্বে মিয়ানমারে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে লড়াই বন্ধ করতে হবে। বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করা প্রয়োজন।

এ ছাড়া মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন প্রণয়নের কথাও জানিয়েছেন তিনি। আইসিজের রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকেও যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের মিলিব্যান্ড জানিয়েছেন, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আইসিজের রায় নিয়ে আলোচনা করবে যুক্তরাজ্য। এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে আলাদা বৈঠকও আয়োজন করা হবে।

আইসিজের রায়কে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যের সঙ্গে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ কয়েকটি দেশ।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া রায়ে আন্তর্জাতিক বিচার আদালত জানায়, আদালতের সামনে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে জেনোসাইডের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত আদালতের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে এ রায় দেওয়া হয়। ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের আরও কয়েকটি ধারা মিয়ানমার লঙ্ঘন করেছে বলেও সংখ্যাগরিষ্ঠ বিচারপতি মত দেন।

রায়ে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযান চলাকালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়টি তুলে ধরা হয়। ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার তথ্য উল্লেখ করা হয়েছে।

অভিযানের সময় রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, নারী ও মেয়েশিশুদের ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো অপরাধের তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন বলে জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তাঁদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সে সময় মিয়ানমারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়।

এদিকে মিয়ানমারে এখনো বিমান হামলা অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে আরাকান আর্মির সহিংসতার ঘটনাও ঘটছে বলে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category