কুমিল্লার চান্দিনা উপজেলার ৫ নং কেরনখাল ইউনিয়নে সরকারি গাছ আত্নসাত করে ব্যাক্তিগত কাজে ব্যবহার ও বিক্রির অভিযোগ বিগত দেড় বছর যাবত একই ইউনিয়নের বিএনপির সভাপতি ইদ্রিস মিয়ার ছেলে রুহুল কুদ্দুস মাহিনের বিরুদ্ধে। যা নিয়ে স্থানীয় জনগন একপর্যায়ে মানববন্ধন করে এবং উপজেলায় তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু স্থানীয় বিএনপির প্রভাবে উক্ত তদন্ত কমিটির প্রতিবেদন আজও প্রকাশিত হয় নি।
অনেক দীর্ঘসুত্রীর পর জেলা বিএনপি রুহুল কুদ্দুস মাহিনকে শোকজ প্রদান করলে উপজেলা কর্মকর্তা নতুন করে কৃষি কর্মকর্তা জনাব মোরশেদ আলমকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বাদী ছাড়াই ৩ দিনে স্থানীয় ভ্যান ড্রাইভারকে দোষী সাব্যস্ত করে নাম মাত্র জরিমানা আরোপ করে এবং দফেদার বিল্লাল সাখ্য দেয়ার কারণে তার বিরুদ্ধে দ্বায়িত্বে অবহেলার অভিযোগে বিধি মোতাবেক ব্যবস্থার আড়ালে তাকে চাকরিচ্যুত করার মৌখিক হুমকি প্রদান করা হয়।
উপজেলা প্রসাশনে স্থানীয় এমপির হস্তক্ষেপে উক্ত বিচার না পাওয়ায় ২৭শে আগস্ট আদালতে মামলা করেন ভুক্তভোগী রেহানা পারভীন। যার পরিপেক্ষিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হাসেম মোল্লা সাহেব ভুক্তভোগীসহ এলাকার বিএনপির নেত্ববৃন্দকে ডেকে পাঠান ৩১শে অক্টোবর। উক্ত সালিশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হাসেম মোল্লা, যুগ্ন আহবায়ক এড. তৌহিদ বাবু, কুমিল্লা ৭ এর এর স্বতন্ত্র এমপি আতিকুল আলম শাওন, সাবেক জাসাস যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোকাররম মজুমদার, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, চান্দিনা উপজেলা মহিলা দলের সহ সভাপতি সুমাইয়া রহমান,পৌর বিএনপির শহিদুজ্জামান সরকার, অভিযুক্ত কেরনখাল ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস মাহিন , যুবদলের সভাপতি ও সেক্রেটারি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক। যুবদলের বুলবুল ভূইয়া, পারভেজ ভূইয়া, মিজান ভূইয়া, মিটু খন্দকার প্রমুখ।
উক্ত সালিশে ভুক্তভোগী রেহানা পারভীনকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্তে মামলা তুলে ফেলার জন্য বলা হয়। যেই ক্ষতিপূরণের টাকা তিনি হাসেম সাহেবের গৌরিপুরের বাসা থেকে আনেন ও মামলা তুলে ফেলার আবেদন করেন।
কুমিল্লা জেলা উত্তর বিএনপির এত গুরুত্বপূর্ণ পদে থেকে চুরির ঘটনা দফারফা করলেন কোন সাংঘঠনিক ব্যাবস্থা ছাড়া এসব কি বিএনপির নীতিনির্ধারণী ব্যাক্তিগন যানেন।
স্থানীয় বিএনপিতে এ নিয়ে ক্ষোভ চলছে, চুরির ঘটনা প্রমাণিত হওয়ার পরেও কোন সাংঘঠনিক ব্যাবস্থা না নেয়ায় বিএনপির প্রতি তৃণমূল বিএনপির প্রশ্ন এমপির লোক হইলেই কি যা খুশি করা যায়? ৫ আগস্টের পর টাকার বিনিময়ে স্থানীয় আওয়ামী লীগকে বিএনপির কমিটিতে পদায়নসহো সভাপতি রুহুল কুদ্দুছ মাহিন নানা অনিয়মের সাথে সম্পৃক্ত।