• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হারুন উর রশীদ আটক গ্রেফতার ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ফ্যাসিস্ট আমলের মেয়র সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট রাজধানীর ৩০০ ফিট সড়কে ডাকাতির খবর ভিত্তিহীন: ডিএমপি হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

দিপা আক্তার, ষ্টাফ রিপোর্টার / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ভুক্তভোগী সুলতানা বেগমের আর্তনাদ: ‘ভূমিকম্প ভেবে ঘর থেকে বের হয়ে দেখি, আমার বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী সুলতানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গভীর রাতে বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে।

পরে আতঙ্কিত হয়ে নাতিকে নিয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে দেখি, আমার বসতবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে আমার সবকিছু তছনছ হয়ে যায়।

তার এই বক্তব্যে ঘটনাস্থলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। গভীর রাতে এমন ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়েন।

স্থানীয় এলাকাবাসিন্দাদের কাছে থেকে জানা যায়, গভীর রাতে বুলডোজার নিয়ে ঘটনাস্থলে এসে দুর্বৃত্তরা বসতবাড়িটি ভাঙচুর ও গুঁড়িয়ে দেয়। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে কারা, কী কারণে এবং কীভাবে বুলডোজার নিয়ে এসে বসতবাড়িটি গুঁড়িয়ে দিয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু ও চোরাচালানকারী হিসেবে অভিযোগে উল্লেখ করা শাহীনকে প্রধান করে অজ্ঞাতনামাসহ প্রায় ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে যান নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং জেলা প্রশাসক অধ্যাপক আব্দুল আল মামুন। এ সময় তাঁরা ভুক্তভোগী সুলতানা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করেন।
সংসদ সদস্য ও জেলা প্রশাসক ভুক্তভোগীদের আশ্বাস দিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category