• শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ
নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ

১৫ আগস্ট শোক দিবস পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত

অনলাইন ডেস্ক / / / ৯৪ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও সরকারি ছুটি বাতিল করাকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল সরকার। ওই লিভ টু আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।  তিনি বলেন, একটি রায়ের মাধ্যমে ১৫ আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার পক্ষে সেটার বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন। সেই লিভ মঞ্জুর করে রায় স্থগিত করা হয়েছে। পরে এটা শুনানির (আপিল শুনানি) জন্য আসবে।

রোববার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।

১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয় সরকার। তখন ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন শুরু হয়। পরে ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসে। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিন আইনজীবী রিট করেছিলেন।

সেই রিটের শুনানি শেষে ২০০৮ সালের ২৭ জুলাই বিচারপতি আব্দুর রশিদের নেতৃত্বাধীন বেঞ্চ রায় দেন। রায়ে জাতীয় শোক দিবস পালন এবং ওইsদিন সরকারি ছুটি বাতিল করাকে অবৈধ ঘোষণা করেন। এরপর থেকে ১৫ আগস্ট শোক দিবস হিসেবে পালন হয়ে আসছিল। এ অবস্থায় সম্প্রতি সরকার (মন্ত্রিপরিষদ বিভাগ) আপিল বিভাগে আবেদন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category