• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক // / ১৩৯ Time View
Update : শনিবার, ২৭ জুলাই, ২০২৪

অনুমতিপত্র, পরিচয়নথি ছাড়া কাজ করা ও নানা অভিযোগে মালয়েশিয়ায় কুয়ালালামপুর ও সেলাঙ্গর থেকে বাংলাদেশিসহ ৫৯ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ও শুক্রবার (২৬ জুলাই) তাদের আটক করা হয়।

তাদের মধ্যে সেলাঙ্গরের ক্লাং উপত্যকা থেকে ২৫ জন ও  কুয়ালালামপুরের কমপ্লেক্স দামাই এলাকা থেকে ৩৪ জন রয়েছেন।

অনুমতিপত্র, পরিচয়নথি ছাড়া কাজ করার অপরাধে সেলাঙ্গরের ক্লাং উপত্যকার আশপাশে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করে ইমিগ্রেশন। জনসাধারণের অভিযোগের পর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের সমন্বয়ে অ্যাপেটাইট অপস এবং শপিং অপস- নামে পরিচালিত অভিযানে কমপ্লেক্স দামাই এলাকা থেকে মোট ৩৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২২ বাংলাদেশি, ২ নেপালি, ৪ ভারতীয়, ৫ পাকিস্তানি এবং একজন ইন্দোনেশিয়ান নারী রয়েছেন।

বাংলাদেশ ও পাকিস্তানের অবৈধ অভিবাসীদের দ্বারা খাবার পরিবেশনকারী বেশ কয়েকটি প্রাঙ্গণে অভিযান পরিচালনা করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেন, মালয়েশিয়ায় থাকার বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকা, অতিবাহিত হওয়া এবং পাসপোর্টের শর্তাবলি মেনে চলতে ব্যর্থ হয় তারা। ৩০ থেকে ৬০ বছর বয়সী আটক ৩৪ অভিবাসী ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী আরও তদন্তে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের ১৮ জন পুরুষ ও সাতজন নারী রয়েছে, যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। আটক অবৈধ অভিবাসীরা হকার, মুদি দোকানের কর্মী, রেস্তোরাঁর কর্মী, নাপিত, বিনোদন কেন্দ্রে ওয়েটার এবং গাড়ির ওয়ার্কশপের কর্মী হিসেবে কাজ করতেন। আটকদের আরও তদন্তের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category