• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

রওশন এরশাদের নামে ময়মনসিংহে মামলা

অনলাইন ডেস্ক / / / ১০৮ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও ময়মনসিংহের সাবেক জেলা প্রশাসক মুস্তকীম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতা খালেদুজ্জামান পারভেজ বাদী হয়ে ময়মনসিংহের আদালতে এই মামলা দায়ের করেন।  মামলায় অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির বর্তমান অডিটর অ্যাডভোকেট কামরুল হাসান কিরন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে ন্যাপের ‘কুড়ে ঘর’ প্রতিকে প্রার্থী হন বাদী খালেদুজ্জামান পারভেজ। তার বিপরীতে এই আসনে মহাজোটের একক প্রার্থী ছিলেন বেগম রওশন এরশাদ।

এ ঘটনায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাতে সাদা পোশাকের একদল অজ্ঞাত লোক জোরপূর্বক মামলার বাদীকে তুলে নিয়ে আসামিদের প্রত্যক্ষ মদদ ও সহযোগিতায় মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে স্বাক্ষর নেয়। মামলার বাদী খালেদুজ্জামান পারভেজ বলেন, ন্যায়বিচারের আশায় রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আমি এই মামলাটি দায়ের করেছি। মামলার শুনানিতে বাদীর পক্ষে অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, মো. বিল্লাল হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category