• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ ২২৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও ৫ মামলা

অনলাইন ডেস্ক / / / ১৩৩ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

জুলাই-আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ ২২৭ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগগুলো দায়ের করা হয়। পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে, গত ২০ জুলাই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর গুলিতে কলেজছাত্র নুরে আলম সিদ্দিকী রাকিব ও জুবায়েরকে হত্যা। এ ঘটনায় শেখ হাসিনাসহ ৬৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।

১৯ জুলাই সন্ধ্যায় বাড্ডা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একাদশ শ্রেণির ছাত্র মো. মারুফ হোসেনকে পুলিশ গুলি করে হত্যা করে। এ অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনকে আসামি করা হয়। একইদিন বিকেলে উত্তরা আবদুল্লাহপুর এলাকায় এইচএসসি পরীক্ষার্থী ফয়সাল সরকারকে গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগে শেখ হাসিনাসহ অজ্ঞাতদের আসামি করে অভিযোগ দায়ের করা হয়।

সেদিনই মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় দশম শ্রেণির ছাত্র শহীদ মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে হাসিনাসহ ৭৬ জনকে আসামি করে অভিযোগ করা হয়।

সবশেষ ৫ আগস্ট বিকেলে উত্তরায় সপ্তম শ্রেণির ছাত্র সামিউ আমান নুরকে গুলি করে হত্যার অভিযোগে হাসিনাসহ ৫৮ জনকে আসামি করে অভিযোগ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category