• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

অনলাইন ডেস্ক / / / ১২৮ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। রোববার দুপুরে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হন। এর আগে সকালের দিকে ধানমন্ডির জিগাতলা এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গেলে এ ধাও পাল্টা ধাওর ঘটনা ঘটে।

পুলিশে সহকারী কমিশনার তারিক লতিফ গণমাধ্যমকে বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়েছে।

জানা গেছে, আজকের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজ পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা একটার দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category