• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

স্টাফ রিপোর্টার / / / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ছিদ্দিকুর রহমানের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৪ এপ্রিল মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমানকে রাজউক চেয়ারম্যান পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category