নিহত আমিনুল ইসলাম সজল খোলাডাঙ্গা এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে। তিনি খোলাডাঙ্গা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ছিলেন।
নিহতের স্বজনদের বরাতে যশোর কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নিহত সজল সোমবার রাত ৭টার দিকে খোলাডাঙ্গা গাজীর বাজার এলাকার একটি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে সার গোডাউনের সামনে অজ্ঞাত ৫-৬ জন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাজারের জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।







