• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ

প্রবাসী ভাইকে হত্যার হুমকির অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে    

মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী : / ৮৮ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসী ভাইকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

সোমবার (২ ডিসেম্বর ) এ ঘটনায় মারধরের শিকার প্রবাসী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী রুহুল আমিন (৩৬) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের গনু দফাদার বাড়ির সাহাব উল্যার ছেলে এবং ডুবাই প্রবাসী। অভিযুক্ত আব্দুর রহিম (৩২) ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০০৮ সালে রুহুল আমিন ডুবাই চলে যান। এরপর ২০২৪ সালে দেশে ফিরে আসেন। প্রবাসে থাকার সময় মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম তার আপন ছোট ভাই। তিনি ভাইয়ের পাঠানো টাকা গুলো নিজের মত করে সব খরচ করে পেলেন। রুহুল আমিন দেশের আসার পর নিজের পাঠানো টাকার কোন হিসাব পাননি।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ছাত্রলীগ নেতা রহিম স্বৈরাচারী সরকারের প্রভাব খাটিয়ে তার দুই ভাইয়ের পরিবারসহ সমাজের অনেক মানুষকে হয়রানি করেছে। বর্তমানে তার সহযোগিদের প্রভাব খাটিয়ে রুহুল আমিন ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। ২০১৫ সালে বড় ভাই বেলাল হোসেনকে তৎকালীন আওয়ামী সরকারের প্রভাব দেখিয়ে চুরির মিথ্যা অপবাদ দিয়ে তার অংশের সম্পত্তি অবৈধ ভাবে ভোগ দখল করে আসছে।  গত এক মাস পূর্বে থেকে ছাত্রলীগ নেতা রহিম তার ভাইদের ওয়ারিশী সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। এজন্য রুহুল আমিনের স্ত্রীকে টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা করে।

অভিযোগের বিষয়ে জানতে চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রহিমের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করে কোন কথা বলেননা। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা যায় আওয়ামী সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন।

কোম্পানীগঞ্জ থানার উপপিরদর্শক (এসআই) মো.আলাউদ্দিন বলেন, লিখিত অভিযোগের আলোকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ছাত্রলীগ নেতার প্রভাব খাটানোর কিছু সত্যতা রয়েছে। অন্যান্য অভিযোগ নাকচ করে দেন অভিযুক্ত ছাত্রলীগ নেতার মা। পুলিশ তদন্ত শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category