• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে আইজিপি

নিজস্ব প্রতিবেদক: / ৮৭ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে আজ রবিবার বিকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান ।

আইজিপি আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথেও আহতদের চিকিৎসা সম্পর্কে কথা বলেন। তিনি আন্দোলনে অংশগ্রহণকারী সকলের বীরোচিত ভূমিকা শ্রদ্ধার সাথে উল্লেখ করেন এবং বলেন, তাঁদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন।

আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। তিনি এ সকল দুঃখজনক ঘটনায় রুজুকৃত মামলাসমূহের দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন। এ সময় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জনাকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ।

পরিদর্শনকালে নিটোর’র পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category