সোমবার জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হেলিকপ্টারে চড়ে পালিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর আগে বিক্ষোভে মারা যান শত শত বিক্ষোভকারী।
তিনি বলেন, অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে হাসিনার আনুষ্ঠানিক হস্তান্তরের অনুরোধ করবো। এক্ষেত্রে উভয়দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ আইন মানতে ভারত বাধ্য থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন, টানা তিন মেয়াদে ভোটারবিহীন নির্বাচন করেছিলেন হাসিনা। তিনি নিজেকে এবং তার দলকে বিজয়ী ঘোষণা করেছিলেন। একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে হাসিনা পরিচিত।







