• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ

সড়কের নিরাপত্তায় সরকারকে কঠোর হতে হবে: কাদের গনি চৌধুরী

অনলাইন ডেস্ক / / / ১০০ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য সরকারের শক্ত হয়ে নজরদারি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

মঙ্গলবার নিরাপদ সড়ক চাই এর ৩১ বছর পূর্তি উপলক্ষে ঢাকার প্রেসক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে অন্যায়কারীরা প্রশ্রয় পাবে তাই সড়কে নিরাপত্তা আনতে সরকারকে কঠোর হতে হবে। সড়কে যেনো দুর্ঘটনা কমে আসে সে বিষয়েও আলোকপাত করেন তিনি।

সভাপতির বক্তব্যে নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ৩২ বছরে সড়ক দুর্ঘটনা রোধ করা যায়নি বরং রাজনৈতিক ট্যাগের শিকার হয়েছেন তিনি। তিন মাসেও সড়কে কোনো নিয়ম ফেরেনি, সড়কে সরকারের দৃষ্টি নেই। যারা রাষ্ট্র চালায় তাদের সড়কে দৃষ্টি দেবার অনুরোধ জানান কাঞ্চন। বলেন, শুধু সরকারের একার পক্ষে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব না তাই সকলের সহযোগিতা চান তিনি।

সভায় ইলিয়াস কাঞ্চনকে সাথে নিয়ে একটি কমিশন গঠন করার কথাও বলেন আগতরা বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category