• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে “বিশ্ব মানবাধিকার দিবস” পালন

ঝালকাঠি প্রতিনিধি : / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল আয়োজনে “আন্তর্জাতিক মানবাধিকার দিবস” পালিত হয়। আজ ১০ ডিসেম্বর (মঙ্গলবার) দপুর ১২টায় কলেজের সামনের সড়কে বিশ্ব মানবধিকার দিবসের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফুর রহমান হাসিবের সভাপতিত্বে, সদস্য সচিব হাদিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান।

বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচার খুনি হাসিনার সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচার করতে হবে। স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসী দাবী করেন বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহরিয়ার খান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের তালুকদার মিশকাত, খায়রুল আলম রোকন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাওহীদ হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সুমন মন্ডল এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category