• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ
নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ

‘জনগণের প্রত্যাশার বাইরে এজেন্ডা বাস্তবায়ন করলে মানুষ মেনে নেবে না’

অনলাইন ডেস্ক / / / ৮৬ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্য এজেন্ডা বাস্তবায়নে কাজ করলে জনগণ তা মেনে নেবে না।

আজ শনিবার বিকাল ৪টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন নয়, ভোটারের পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আনুপাতিক হারে নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র করা হলে মানুষ মেনে নেবে না।

এসময় তিনি দ্রব্যমূল্যের দাম না কমালে জনগণ হতাশ হবে উল্লেখ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রব্যমূল্যের দাম কমাতে ব্যবস্থা নিতে হবে।

ভারতের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতের সহযোগিতায় রাষ্ট্রকে অপরাধী বানিয়েছিল। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতেও শেখ হাসিনা ভারতের সহযোগিতা নিয়েছিল। শেখ হাসিনার আমলে বিগত ১৫ বছরে কথা বললেই গুম খুন হতে হতো। আলেমরা ছিল সব থেকে নির্যাতিত।

এসময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান চন্দনসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category