• শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ

আমাদের সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক / / / ৮১ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‌‘স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে দুই হাজার মানুষকে হত্যা করেছে। আর ৩০ হাজার মানুষকে রক্তাক্ত করেছে। বাংলাদেশ এখন স্বৈরাচারমুক্ত। এখন সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য।’

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নীলফামারী জেলা সদরের লক্ষীচাপা ইউনিয়নের দুবাছুরি মাদ্রাসা মাঠে নিহত গোলাম রব্বানীর পরিবারকে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে সেগুলো বাস্তবায়নের সময় এসেছে। মানুষের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজন নির্বাচিত সরকারের। এ জন্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে।’

তিনি বলেন, ‘সাম্যের বাংলাদেশ গড়তে বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। সামনের দিনগুলো হচ্ছে দেশ গড়ার। এই দেশকে গড়তে হলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি জনগণের দল, তাই জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায়। জনগণের সমর্থন না থাকলে বিএনপি এগিয়ে যেতে পারবে না। জনগণই বিএনপির মূল শক্তি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে আমরা জনগণের সর্মথন নিয়ে আন্দোলন করেছি। বিএনপি দেশ ও জনগণের জন্য কাজ করতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও দেশের উন্নয়নে ও জনগণের জন্য একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে কাজ করবে বিএনপি। বিএনপির নেতাকর্মীরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাপের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category