• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ

টাঙ্গাইলে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল

অনলাইন ডেস্ক / / / ৯০ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ম্যুরাল সোমবার রাতে এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মুক্তমঞ্চের পাশে স্থাপিত ম্যুরালের কেন্দ্রে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং দুই পাশে জাতীয় চার নেতার প্রতিকৃতি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে ‘কিছু ব্যক্তি’ এক্সক্যাভেটরের সাহায্যে ম্যুরালটি ভেঙে ফেলে।

এর আগে, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের দিনও ম্যুরালটি হামলার শিকার হয়েছিল। সেসময় ম্যুরালের দুই পাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেটি পুরোপুরি ধ্বংস করা হলো।

তবে এই ঘটনায় প্রশাসনের কোনো পক্ষই এখনও নিশ্চিত তথ্য দিতে পারেনি। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category