পটুয়াখালীর মির্জাগঞ্জে জিনিয়্যাস স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জিনিয়্যাস স্কুল এন্ড কলেজের মিলনায়তনে জিনিয়্যাস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মোতাসিম বিল্লাহ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ রুবেল হোসেন এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন- বিশিষ্ট সমাজসেবক মোঃ মোতালেব হোসেন ফরাজী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ শাহনেওয়াজ চৌধুরী। ঝাটিবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল গফফার।
অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য আরো উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪ শতাধিক বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ নুরজাহান তানিয়া।