• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় নারী শ্রমিককে হত্যা চেষ্টায় অভিযুক্ত রকি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ৮৮ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

কুমিল্লা সদর দক্ষিণে নারী শ্রমিকককে দা দিয়ে কুপিয়ে আহত করে আত্মগোপনে পালিয়ে যাওয়া প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত আবদুর রাজ্জাক।

বুধবার ( পহেলা জানুয়ারি) সকালে উপজেলার ইপিজেড ফাঁড়ির এসআই আহসান হাবিব ও তার টিম গোপন সংবাদের তথ্য অনুযায়ী ইপিজেড এলাকা থেকে প্রধান আসামি রকিকে গ্রেফতার করে।

জানা যায়, গত ২৮ ডিসেম্বর ভোর বেলায় কুমিল্লা সদর দক্ষিণ শাকতলা এলাকায় নার্গিস আক্তারের ভাড়াটিয়া কাজল বেগম ইপিজেডে চাকুরি করে। সকালে তিনি কর্মস্থলে যাওয়ারকালে পাশের ঘরের ভাড়াটিয়া রকি উচ্চ আওয়াজে সাউন্ড বক্স বাজায়। তিনি রকিকে সাউন্ড কমাতে বললে রকিসহ তার স্ত্রী মুন্নি আক্তার কাজল নামের ওই নারী শ্রমিককে এলোপাতাড়ি মারধর করার এক মুহুর্তে ধারালো বটি দা দিয়ে কাজল বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথায় কয়েকটি কুপ দেয়। এখন তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে। এ ঘটনার পর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আহত কাজলের স্বামী রকি ও তার স্ত্রী মুন্নি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক বলেন, কুমিল্লার পুলিশ সুপার স্যারের সার্বিক দিক নির্দেশনায় আমরা সকল অপরাধীদের গ্রেফতার করে যাচ্ছি। সে আলোকে এ গার্মেন্টস কর্মীর স্বামীর মামলার পর পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আরেক আসামীকেও শীঘ্রই গ্রেফতার করার কাজ অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category