• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

অনলাইন ডেস্ক / / / ৯৫ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

অবশেষে কার্যকর হলো গাজার যুদ্ধবিরতি। আজ রোববার (১৯ জানুয়ারি) ইসরায়েল ঘোষণা করেছে, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি স্থানীয় সময় ১১টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতি মূলত সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে তা প্রায় তিন ঘণ্টা পিছিয়ে যায়।

তবে যুদ্ধবিরতি শুরু হওয়ার আগ পর্যন্ত গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, ইসরায়েলি হামলায় আটজন নিহত হয়েছেন।

যুদ্ধবিরতির বিলম্বের কারণ হিসেবে নেতানিয়াহুর কার্যালয় জানায়, ‘ইসরায়েলের কাছে মুক্তি পেতে যাওয়া বন্দিদের তালিকা পৌঁছানো না পর্যন্ত’ যুদ্ধবিরতি শুরু হবে না।

হামাস এই বিলম্বের কারণ হিসেবে ‘প্রযুক্তিগত সমস্যা’ এবং ‘মাঠের জটিল পরিস্থিতি’র কথা উল্লেখ করে। পরে তারা তিনজন ইসরায়েলি নারীর নাম প্রকাশ করে, যাদের রোববার মুক্তি দেওয়া হবে।

প্রথম ধাপে হামাসের হাতে বন্দি থাকা ৩৩ জন ইসরায়েলি মুক্তি পাবে এবং বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় ১৫ মাসের যুদ্ধের অবসান ঘটানোর পথ তৈরি হবে। এই চুক্তি কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর কার্যকর হয়েছে।

যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪২ দিন স্থায়ী হবে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী এটিকে ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও জানান যে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category