• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

বিস্ফোরক মামলায় ২ শতাধিক বিডিআর জওয়ানের জামিন

অনলাইন ডেস্ক / / / ৯২ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যাকাণ্ডে খালাসপ্রাপ্ত এবং যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে জামিন দেয়া হয়।

এদিন বেলা ১১টার পর আদালত কার্যক্রম শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করলে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আলহাজ মো. বোরহান উদ্দিন সাক্ষ্য নেওয়ার আবেদন জানান। পরে উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে বেলা ১১টা ৪৭ মিনিটে আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মো. ইউসুফ।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় দুটি মামলা হয়; হত্যা ও বিস্ফোরক আইনে। হত্যা মামলায় খালাস পাওয়া এবং সাজা ভোগকারী অনেক আসামির মুক্তি আটকে ছিল বিস্ফোরক মামলার কারণে।

২০১৩ সালের ৫ নভেম্বর, হত্যা মামলার বিচার শেষ হলে ৮৫০ আসামির মধ্যে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ২৭৮ জন খালাস পান। এরপর ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের দেয়া ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের ফলে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তবে ১৫ জনসহ মোট ৫৪ আসামি মারা গেছেন।

হাইকোর্টের রায়ের পর ২২৬ জন আসামি আপিল করেছেন, আর রাষ্ট্রপক্ষ ৮৩ জন আসামির খালাস ও সাজা কমানোর বিরুদ্ধে লিভ টু আপিল করেছে। এসব আপিল বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।

সূত্র: নিউজ২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category