• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

ব্রাক্ষণবাড়িয়া ১২০ কেজি গাঁজাসহ আটক ০৩, পলাতক ০২

নিজস্ব প্রতিবেদক: / ৯৩ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

১৯ জানুয়ারি ২০২৫ রবিবার ভোর ০৪.৪৫ মিনিটে ব্রাক্ষণবাড়িয়ার কসবা পৌরসভা শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী”কে আটক করে কসবা থানা  পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের।

তিনি জানান ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এর নির্দেশক্রমে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার জন্য একটি চৌকস টিম গঠন করা হয়। উক্ত আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় লোক মাদক ক্রয় বিক্রয় করতে উদ্বুদ্ধ হয়। উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথেই এসআই মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ কসবা থানার অন্তর্ভুক্ত কসবা পৌরসভাস্থ শাহাপুর বড় কবরস্থানের পূর্ব পাশে শাহপুর পূর্ব পাড়া জামে মসজিদের উত্তর পাশে পাকা রাস্তার উপর হতে ১২০ কেজি গাঁজাসহ ০৩ জনকে আটক করে।  এসময় পুলিশের উপস্থিত টের পেয় ২ জন পালিয়ে যায়।

আটককৃতরা হলো ১। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর কোনাপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো: রাজ মিয়া(২৭), ২। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার কালিকাপুর গুচ্ছগ্রাম এলাকার আলমগীর হোসেনের ছেলে সোহরাব মিয়া(২২), ৩। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়পাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে মো: শফিকুল ইসলাম(২৯)। (পলাতক আসামী হলো) ৪।ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিসার এলাকার মৃত কামাল মিয়ার ছেলে মোঃ একরাম হোসেন জনি প্রকাশ বাবু (৩১) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিসার এলাকার মৃত কামাল মিয়ার ছেলে বাচ্চু মিয়ার ছেলে হানিফ মিয়া(৩০)

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে, এ ধরনের অভিযান নৈমিত্তিক চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category