• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে অস্ত্র ও গুলিসহ মহানগর ছাত্রদল নেতা গ্রেফতার

শিবলি সাদিক খান: / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার সন্ধ্যায় নগরীর বলাশপুর মরাখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম বুলবুল আহমেদ সজীব সে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) (পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালিয়ে বুলবুল আহমেদ সজিব (৩০) নামের এই নেতাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে তার কোমরের পিছন দিকে প্যান্টের ডান পাশে গোজা অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, পরবর্তীতে অভিযানে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সগণ ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত বুলবুল আহমদে সজিবকে নিয়ে পুলিশের গাড়ীতে ওঠার সময় তার ডাক-চিৎকারে গ্রেফতারকৃত সজীবের আত্মীয়-স্বজনসহ প্রায় ২০০/২৫০ কর্মী সমর্থক আসামীকে বহনকারী মাইক্রোবাসের সামনে এসে পথরোধ করে এবং অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের উপর আক্রমণ করে সজিবকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ অবস্থায় ডিবির অপর একটি টিম তাদের সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছলে গ্রেফতারকৃত বুলবুল আহমেদ সজিবের আত্মীয়-স্বজনসহ উপস্থিত উত্তেজিত সমর্থকরা দা, লাঠি- সোঠা ও লোহার রড দ্বারা পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে। এসময় পুলিশকে বহনকারী ময়মনসিংহ-ছ-৭১- ০০৪৫ ও ঢাকা-মেট্রো-চ-১৬-৩০৬৫ নাম্বারের দুইটি মাইক্রোবাস ভাংচুরসহ পুলিশ টিমের এসআই রফিকুল ইসলামের মাথায় রক্তাক্ত কাটা জখম করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় পৃথক মামলা হয়েছে।
বুলবুল আহমদে সজিব বলাশপুর মটাখোলার মৃত এমরান হোসনের ছেলে। তিনি মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক বলে নিশ্চিত হওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category