• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশে বাধা, যা বললেন ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

গতকাল বুধবার কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশে বাধা দেয়ার ঘটনার ব্যাপারে জানতেন না ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানিয়েছেন তিনি।

এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, কওমি উদ্যোক্তা অনুষ্ঠানে ঢুকতে দেয়া হয়নি বলে ফেসবুকে পোস্ট করেন এক নারী সাংবাদিক। এ নিয়ে সমালোচনার মুখে আজ সচিবালয়ে উপদেষ্টার কাছে এর জবাব চান সাংবাদিকরা।

এ সময় তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে তার অনেক অনুষ্ঠানই নারী সাংবাদিকরা কাভার করেছেন। গতকাল কওমি উদ্যোক্তা ফোরামের সম্মেলনে তিনি মাত্র এক ঘণ্টা ছিলেন। তখনও বিষয়টি জানতেন না বলে দাবি করেন তিনি।

আরেক প্রশ্নে জয়পুরহাটে নারী ফুটবলারদের ম্যাচ বাধাগ্রস্ত করার বিষয়টি সরকার খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানান উপদেষ্টা। নারী অভিনেত্রীদের কোনো অনুষ্ঠান করতে সরকার বাধা দিচ্ছে না বলেও জানান আ ফ ম খালিদ হোসেন। এসব ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়ার কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category