• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়, নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক / / / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

রাজধানীর সাতটি সরকারি কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। এ নিয়ে গঠিত কমিটি প্রস্তাবিত নাম হিসেবে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ সুপারিশ করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি এই নাম প্রস্তাব করেছে, যা শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হতে পারে।

বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান এস এম এ ফায়েজ এবং কমিটির সদস্যরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে এই নামটি নিয়ে আলোচনা হয় এবং এটি বিশেষভাবে তাঁদের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষা উপদেষ্টাও নামটির প্রশংসা করেছেন।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী ও এক হাজারের বেশি শিক্ষক রয়েছেন।

সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে না। ফলে কলেজগুলোর জন্য পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনায় ইউজিসির নেতৃত্বে একটি কমিটি ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। আজকের বৈঠকে সম্ভাব্য নাম নিয়ে আলোচনা হয়েছে এবং পাশাপাশি অন্তর্বর্তী প্রশাসন গঠনের বিষয়েও আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category