বিগত ১৫ বছর সরকার দেশের জনগণের ওপর জুলুমের মহাপ্রাচীর চাপিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে জামায়াতের সংরক্ষিত আসনের সাবেক এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ সভায় এ কথা বলেন তিনি।
স্মরণ সভায় তিনি জানান, ফ্যাসিবাদের আমলে জুলুমের পরিমাণ এতটাই ছিল যে, জামায়াতের নেতাকর্মীরা কেউ নিজের আত্মীয়ের জানাজাতেও অংশ নিতে পারতেন না।
এসময় তিনি সাবেক এমপি হাফেজা আসমা খাতুনের স্মৃতিচারণ করে বলেন, তিনি তার কর্মের মাধ্যমে দেশের নারী সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।