• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন, যেসব পথ এড়িয়ে চলবেন

অনলাইন ডেস্ক / / / ১০৩ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

বিশ্ববিদ্যালয়ে দাবিতে টানা তৃতীয় দিনের মতো অনশন এবং দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা মিছিল নিয়ে মহাখালী এবং গুলশান প্রদক্ষিণ শেষে কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে কলেজের মূল ফটকের সামনে অনশন করছেন একদল শিক্ষার্থী। এদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচিতে অনঢ় থাকার কথা বলছেন আন্দোলনকারীরা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।

নির্দেশনায় বলা হয়, মহাখালী-আমতলী হয়ে গুলশান-১ এর দিকে এবং গুলশান-১ থেকে আমতলীমুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এক্ষেত্রে নিম্ন বর্নিত সড়ক সমূহে ডাইভার্সন করা হচ্ছে-

বনানী-কাকলী থেকে জাহাঙ্গীর গেটগামী চালক/যাত্রীএদর ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া মহাখালী থেকে আমতলী রাইট টার্ন করে যারা গুলশান-১ এর দিকে যাবেন তাদেরকে আমতলী হয়ে কাকলী/বনানীর দিকে সোজা গিয়ে কাকলী ক্রসিং অথবা আরও সামনে গিয়ে ইউটার্ন নিয়ে বনানী/গুলশান-২ এর সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া বনানী/কাকলী থেকে আমতলীর দিকে যাওয়া যানবাহনকে সোজা মহাখালী টার্মিনালের দিক দিয়ে যাওয়ার কথা বলেছে ট্রাফিক বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category