• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

হাসিনার ভাষণ গণমাধ্যমে প্রচার করা মানে তাকে সহযোগিতা করা: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক / / / ৯৪ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

হাসিনার ভাষণ যে মিডিয়া প্রচার করবে, ধরে নিতে হবে সেই মিডিয়া হাসিনাকে এখনও সহযোগিতা করছে এবং সেই মিডিয়া জাতির আশা–আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে- এমনটাই মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, সুশীলতাকে ছুড়ে ফেলে দেয়া হয়েছে বলেই গণঅভ্যুত্থান হয়েছে। হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা নয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্রলীগ ও হাসিনা এখন ক্লোজড চ্যাপ্টার। গত ৫ আগস্ট শেষ হয়ে গেছে এই চ্যাপ্টার। তারা যদি প্রাসঙ্গিক থাকত, তাহলে তাদের পালাতে হতো না।

তিনি আরও বলেন, গণমাধ্যমে এখনও দেখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখে। উনি কি সাবেক প্রধানমন্ত্রী নাকি, উনি ফ্যাসিস্ট ‘বুচার অব বাংলাদেশ’। ২ হাজার মানুষকে হত্যা করেছেন শুধু নিজের চেয়ার টিকিয়ে রাখতে।

মিডিয়াতে কেন ফ্যাসিবাদী খুনি হাসিনা লেখা হয় না, সে প্রশ্ন রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। বলেন, যদি আপনারা না লেখেন, তাহলে আপনারা আওয়ামী কাঠামোকে অব্যাহত রাখছেন। এখন ফ্যসিবাদবিরোধী যে দলগুলো আছে, তাদের সঙ্গে মতের পার্থক্য হবে, কিন্তু একটা জায়গায় স্পষ্ট যে, হাসিনার পুনর্বাসন, ফ্যাসিবাদের পুনর্বাসন কোনো মাধ্যমে হতে দেয়া হবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।

এদিকে, শেখ হাসিনার বক্তব্য প্রচার–সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও। তাতে লেখা হয়েছে, ‘খুনি, গণহত্যাকারী, ফ্যাসিস্ট হাসিনার কোনো বক্তব্য যদি মিডিয়াতে প্রচার করা হয়, সেটার পরিণতি সেই মিডিয়াকেই নিতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category