• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

আজকের মতো আন্দোলন স্থগিত পরিস্থিতি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক / / / ৭০ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

পুলিশের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে পরিস্থিতি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন তারা। আশানুরূপ কিছু না হলে পুনরায় কর্মসূচির ডাক দেওয়া হবে।’ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরে কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

গাজীপুরে ছাত্র-জনতার ওপর আক্রমণের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আজ রাতের মধ্যে গাজীপুরের ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থান নেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ-সমাবেশ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। আজ দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ছাত্র-জনতা জেলা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে একদল জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হন। হামলায় আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category