• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

গ্রামীণ ডিজিটাল ল্যাবের ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

ডেস্ক নিউজ: / ৮০ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

নগরীর কর্ণফুলী ইপিজেডের অতি সন্নিকটে নারিকেল তলা এলাকায় গ্রামীণ ডিজিটাল ল্যাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে এতিম- অনাথ ও পথ শিশুদের সম্পূর্ণ ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে দিন ব্যাপী দুই ইপিজেডের আশ-পাশের এবং দূর দূরান্ত থেকে আগত সেবা ভোগীদের সমন্বয়ে প্রায় শতাধিক শিশুর কসমেটিক ডিভাইসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি খৎনা করণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক,শিক্ষাবিদ আইনজীবী এডভোকেট মোঃ শাহেদ, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ মোঃ লুৎফর রহমান, সমাজ সেবক মোঃ ইউনুছ, সংগঠক মোঃ শফিউল আজম (শফি)।

প্রতিষ্ঠানের পরিচালক মোঃ তৌহিদুল আলম রাসেলের সভাপতিত্বে ও পরিচালক মোঃ আবু জাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পরিচালক ডাঃ মোঃ নাহিদুল আলম রাজু, ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন তুহিন।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে কর্মসূচি কে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, ডাঃ মোঃ কামাল উদ্দিন, কামরুল ইসলাম জামাল, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আরাফাত হোসেন, সংগঠক মোঃ হোসাইন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রামীণ ডিজিটাল ল্যাবের উদ্যোগটি গণ মানুষের মাঝে শুধু মাত্র সেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকে করা। দেশের স্বাস্থ্য সেবা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা জনগণের কাছে স্বচ্ছ ভাবে পৌঁছে দিতে অগ্রনী ভূমিকা রাখতে চেষ্টা করবে।

এছাড়া এতিম অনাথ ও পথশিশুরা অর্থের অভাবে সময় মত খৎনা সম্পন্ন না হওয়ায় নানা ধরনের শারীরিক জটিলতায় পড়তে হয়। সেই চিন্তা করেই আজকের এই মহতী উদ্যোগ বলে জানিয়েছেন পরিচালক ডাঃ নাহিদুল আলম রাজু। আগামীতে আরো ব্যাপক সামাজিক কাজে আত্মনিয়োগ করতে আগ্রহী বলে অভিহিত করেছেন পরিচালক ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন তুহিন।
এছাড়া অতি স্বল্প খরচে গ্রামীণ ডিজিটাল ল্যাবে বিভিন্ন রোগের স্বচ্ছ ও নির্ভুল টেষ্ট রিপোর্ট এবং সা্র্বক্ষণিক প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে প্রস্তুত এই প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category