• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

শাহাপুর ফুটবল ক্লাব আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত 

মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী: / ৭৪ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

নোয়াখালী সেনবাগের শাহাপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী ) বিকেল ৩টায় নোয়াখালী সেনবাগের শাহাপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা শাহাপুর পৌর গেইট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় শাহাদাত হোসেন শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা, বিআরডিবি’র চেয়ারম্যান ও পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও ৬নং কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদুল হক সবুজ, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, সেনবাগ সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী হাবিব উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোশাররেফ হোসেন মিন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর জাসাসের সভাপতি আবদুল মান্নান বাবলু, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার সফি উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক দুলাল, বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খেলায় রিক্সন একাদশ ১- ০ গোলে সিফাত একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উভয় দলের খেলোয়াড়দের মাঝে অতিথিগণ পুরষ্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category