• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / / ৬৭ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ। এটি একটি অপরাধ, যা সবাইকে মেনে চলতে হবে। বিশেষ করে রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা উচিত।’

রোববার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ধূমপানকে কেন্দ্র করে মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যতটুকু জানি, ওই দুই নারী প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার পথে তাদের বাধা দেন এবং চা ছুড়ে মারেন। সবাইকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান নারী-পুরুষ নির্বিশেষে নিষিদ্ধ।’

তিনি আরও বলেন, ‘রমজান মাসে সবাইকে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টাও অনুরোধ করেছেন, যেন কেউ প্রকাশ্যে খাবার গ্রহণ না করেন। এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।’

পরিদর্শনের সময় ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category