• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি

অনলাইন ডেস্ক / / / ৬৯ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

সাভারে ঢাকা–আরিচা মহাসড়কে চলন্ত বাসের ভেতর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা দুইটার দিকে ঢাকায় আসার পথে সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনে রাজধানী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ থেকে ২৫ যাত্রীর মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে যায় ডাকাতেরা।

বাসটির ভুক্তভোগী যাত্রী নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, রাজধানী পরিবহনের একটি বাসে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। পরে বেলা দুইটার দিকে বাসটি ব্যাংক টাউন এলাকার সেতু পার হলে দুজন যাত্রী নামার জন্য বাসটি থামান। কিন্তু ওই দুজন বাস থেকে নামেননি; বরং আরও তিন থেকে চারজন চাপাতিসহ বাসে ওঠেন। এ সময় তাঁরা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে যাত্রীদের মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন।

নাজমুল হাসান বলেন, ‘ডাকাতেরা মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে সবার কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে বাস থেকে নেমে যান। তাঁরা ২৫ থেকে ৩৫ বছর বয়সী যুবক ছিলেন। আমার কাছে থাকা দুটি মুঠোফোনের মধ্যে অ্যান্ড্রয়েড সেটটি তাঁরা নিয়ে গেছেন। আমি টেকনিক্যাল মোড়ে বাস থেকে নেমে যাই। বাসের নম্বরটি ছিল ঢাকা মেট্রো ব-১৩০৪৯৮। বাস থেকে নেমে আমি টেকনিক্যাল মোড়ের পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানাই। আমার মুঠোফোনের জন্য আমি থানায় জিডি করব।’

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, ‘সাভারে রাজধানী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে আমরা এখনো বাসের চালক বা হেলপারকে পাইনি। এক যাত্রীর সঙ্গে কথা হয়েছে, তাঁর মুঠোফোন আর টাকা ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনাটি ছিনতাই, নাকি ডাকাতি অনেক সময় সাধারণ যাত্রীরা বুঝতে পারেন না। বাসের চালক-হেলপার এলে তাঁদের সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category